চট্টগ্রাম বিএনপির সহ-সভাপতি হয়েও চিকিৎসা না পেয়ে মৃত্যু

চট্টগ্রাম বিএনপির সহ-সভাপতি হয়েও চিকিৎসা না পেয়ে মৃত্যু

চট্টগ্রাম নগর বিএনপির সহ-সভাপতি লায়ন মো. কামাল উদ্দিন শ্বাসকষ্টে বেড়ে যাওয়ায় প্রথমে নিয়ে যাওয়া হয় মা ও শিশু হাসপাতালে। সেখানে প্রায় দুই ঘণ্টা বসেও অক্সিজেন না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আজ বৃহস্পতিবার (১১ জুন) ভোর রাতে তিনি মারা যান।

জানা যায়, চট্টগ্রামে নগরের পার্কভিউ, ম্যাক্স, মেট্রোপলিটন হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি নেয়নি পরে মা ও শিশু হাসপাতালে ভর্তি নিলেও অক্সিজেন পাননি তিনি। পরে ট্রিটমেন্ট হাসপাতালে মারা যান কামাল উদ্দিন।

পার্কভিউ, ম্যাক্স ও মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলেও কোথাও করোনা সন্দেহে ভর্তি নেয়নি। ট্রিটমেন্ট হাসপাতালে যখন আনা হয় তখন তার অক্সিজেন নেমে গিয়েছিলো ৭৮-এ। তখন তার আইসিইউ সাপোর্ট লাগতো। কিন্তু ট্রিটমেন্ট হাসপাতালে তিনটি আইসিইউ শয্যার মধ্যে তিনটি রোগী ভর্তি ছিলো।

সব হাসপাতালে আইসিইউর খোঁজ করা হলেও কোথাও আইসিইউ মেলেনি। মূলত আইসিইউর অভাবে তিনি মারা যান। তার মৃত্যুতে নগর বিএনপির নেতারা শোক প্রকাশ করেন।

এদিকে কামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পৃথক বিবৃতিতে তারা বলেন, বিএনপির দুঃসময়ে কামাল উদ্দিন পাশে ছিলেন। সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে তার অবদান অনেক। তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।