× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

চার সপ্তাহ পরেই করোনার টিকার দ্বিতীয় ডোজ দেবে স্বাস্থ্য বিভাগ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

আট সপ্তাহের পরিবর্তে চার সপ্তাহ পরেই করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ভাবছে স্বাস্থ্য বিভাগ। যেহেতু প্রত্যাশা অনুযায়ী টিকাপ্রত্যাশীর রেজিস্ট্রেশন হয়নি তাই দ্রুতই দ্বিতীয় ডোজ দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানান। এ ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতায়ও কোনো প্রভাব পড়বে না বলে দাবি তাদের। এদিকে গণহারে প্রয়োগের প্রথম দিনে রাজধানীর ৪৩টি কেন্দ্রে টিকা প্রয়োগের প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন ঢাকার সিভিল সার্জন।

আর মাত্র একদিন বাদেই শুরু হবে গণহারে করোনার টিকা প্রয়োগ। এরই মধ্য দেশের ৬৪ জেলাতেই পৌঁছে গেছে সেরাম থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার করোনার টিকা।

ঢাকার সিভিল সার্জন আবুল হোসেন মো. মইনুল আহসান বলেন, ভ্যাকসিন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। আশা করি, ৭ তারিখে সুষ্ঠুভাবে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শেষ করতে পারব।

এদিকে অ্যাপ চালু না হলেও ওয়েবসাইটের মধ্য রেজিস্ট্রেশন হয়েছে প্রায় ২৫ হাজার। তাই আগের পরিকল্পনা থেকে সরে এসে প্রথম চার সপ্তাহ পরেই দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ভাবছে স্বাস্থ্য বিভাগ। সে ক্ষেত্রে এর কার্যকারিতা একই থাকবে বলেও মত তাদের।

আইইসিআরের উপদেষ্টা ডা. মোস্তাক হোসেন বলেন, যদি আমরা ৭০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি থাকে। সে ক্ষেত্রে অর্ধেক করে দেওয়া হলে ঘাটতি দেখা দেবে না।

রাজধানীর পাঁচটি হাসপাতালে প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরে হয়েছে প্রয়োগ। এখনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর মেলেনি। বড় পরিসরে দিতে ঢাকার দুই সিটি করপোরেশনের হাাপাতালগুলোতে প্রশিক্ষণের কাজ শেষ। ৪৩টি কেন্দ্রে বড় হাসপাতালগুলো বাদ দিয়ে অধিকাংশেই আপাতত রাখা হবে একটি করে বুথ।

জনগণকে উদ্বুদ্ধ করতে এই দফায়ও প্রথম দিনে বেশ কয়েকজন বিশেষ ব্যক্তি টিকা নেবেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..