আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ চার দিনেও সন্ধান পাওয়া যায়নি, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাক প্রতিবন্ধী শুভ রায় (১৮)।
জানাগেছে উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামের মৃত: নিপেন রায়ের ছেলে শুভ রায় গত ১৫ ফেব্র“য়ারী সকালে বাড়ী থেকে পাশ্ববর্তী জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দেখতে গিয়ে আর ফিরে আসেনি।
শুভ রায়ের সন্ধানে তার পরিবার আত্মীয় স্বাজনসহ সম্ভাব্য স্থানে খোজ খবর অব্যহত রাখছে। স্থানীয় পাশ্ববর্তী থানায় মাইকিং করা হচ্ছে। প্রতিবন্ধী শুভর সন্ধান না পাওয়ায় তার বৃদ্ধা মা গিতা রায়সহ পরিবারের সদস্যরা দিশেহারা।
কোন স্বহৃদয় তার সন্ধান পেলে উল্লেখিত ঠিকানা- মোবাইল: ০১৯০৩৫৭৮৬৬৫/ ০১৭৪৪৯৩৬৩১৩ যোগাযোগের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে আগৈলঝাড়া থানার সাধারন ডায়রী নং- ৭৮৮, তারিখঃ ১৭/০২/২০১৮ ইং রুজু করা হয়েছে।



