× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

চার কাপ চা-ই যথেষ্ট দাঁত ভালো রাখতে

admin
হালনাগাদ: রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: বেশি চা পান মানে খারাপ দাঁত। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, চা দাঁতকে শক্তিশালী করে।

৪৯টি টি ব্যাগ পরীক্ষা করে গবেষকরা দেখতে পান, চার কাপ চা প্রতিদিনের জন্য দরকারি ফ্লোরাইড সরবরাহ করে। তাছাড়া দাঁতের এনামেলকে শক্তিশালী ও ক্ষয়রোধ থেকে রক্ষা করে চা।

সস্তা মিশ্রণ ও ক্যাফেইনমুক্ত চা-তে বেশি ফ্লোরাইড পাওয়া যায়। মূলত মাটি থেকে এই উপাদান চা গাছে আসে।

গবেষণা নিবন্ধে বলা হয়, এক মগ কালো ২৪০ মিলি. চা-এ ১ দশমিক ১৮ মিলিগ্রাম ফ্লোরাইড থাকে। সবুজ বা বিশেষ চা-এ এর পরিমাণটা হচ্ছে ০.৭২ মিলিগ্রাম।

গবেষণায় বলা হয়, ক্যাফেইন নাই এমন চা-এ বেশি ফ্লোরাইড থাকে। কারণ এই ধরণের চা গাছের পাতা মাটি থেকে বেশি ফ্লোরাইড শোষণ করতে পারে।

প্রধান গবেষক ও যুক্তরাজ্যের চা শিল্প উপদেষ্টা পরিষদের সদস্য ডা: ক্যারি রুক্সটন বলেন, চা দাঁতের স্বাস্থ্য ভাল রাখতে সহায়তা করে।

জাতীয় জরিপ অনুযায়ী, যুক্তরাজ্যের অধিকাংশ মানুষ দিনে মাত্র দুই কাপ চা পান করে। এর পরিমাণ বাড়িয়ে যদি চার কাপ করা যায় তাহলে দাঁতের সুরক্ষা ও ফ্লোরাইড বৃদ্ধি করবে।


এ ক্যটাগরির আরো খবর..