× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মাদক কারবারীর পক্ষে সুপারিশ করলে তার নামও চার্জশিটে যুক্ত করার নির্দেশ -খাদ্যমন্ত্রীর

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

আজ দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, সরকার যে বেতন দেয়, তার বাইরে আমাদের ঘুষের জন্য হাত পাতানোর দরকার পড়ে না। সেই বেতন দিয়ে আমাদের সংসার ভালভাবে চলে যাবে। তাই আমরা দূর্নীতিকে প্রশ্রয় না দিয়ে নিজ নিজ জায়গা থেকে বাংলাদেশকে দূর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিবাহমুক্ত করে বাংলাদেশ সোনার বাংলাদেশে উন্নত করবো। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে ভিশন নিয়ে বাংলাদেশকে যে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছে এই উন্নয়নকে যাতে কেহ বাধাগ্রস্ত না করতে পারে সেদিকে সবাইকে নজর রাখার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আমার রাজনৈতিক কোন নেতা যদি মাদক কারবারীর পক্ষে কাজ করে বা সুপারিশ করে তাহলে তাকে সুন্দর ব্যবহার দিয়ে তার নামও ওই মামলায় চার্জশিটে অন্তর্ভুক্ত  করার নির্দেশ দেন। এসময় জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়াসহ জেলার সকল কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ১১টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী অফিসারসহ রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে খাদ্যমন্ত্রী ১০ জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব শতবার্ষিকীর ক্ষনগণনা উপলক্ষে প্রায় ২০০ কিলোমিটার মোটর শোভাযাত্রা সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হওযায় সকলকে ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..