× Banner
সর্বশেষ
হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ সত্যনিষ্ঠ ইতিহাস ও জনগণের ক্ষমতায়নই হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার

চান্দিমালের দৃঢ়তায় শ্রীলঙ্কার প্রতিরোধ

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

শ্রীলঙ্কার দীনেশ চান্দিমালের দুর্দান্ত শতকে ১৭৫ রানের লিড নেওয়া শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষেও সহজ জয়ের স্বপ্ন দেখছিল ভারত। তবে তৃতীয় দিন শেষে সমীকরণটা খুব বেশি সহজ নয় তাদের জন্য। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক উইকেটে ২৩ রান নিয়ে দিন শেষ করেছে ভারত।

৯৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়ে যাওয়া স্বাগতিকদের লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার কৃতিত্ব চান্দিমালের। ষষ্ঠ উইকেটে লাহিরু থিরিমান্নেকে (৪৪) নিয়ে ১২৫ ও সপ্তম উইকেটে জিহান মুবারকের (৪৯) সঙ্গে ৮২ রানের দুটো মূল্যবান জুটি গড়েছেন তিনি।

শেষ পর্যন্ত চান্দিমালকে আউটই করতে পারেননি ভারতীয় বোলাররা। ১৬৯ বলে খেলা তাঁর অপরাজিত ১৬২ রানের দুর্দান্ত ইনিংসটা সাজানো ১৯টি চার ও চারটি বিশাল ছক্কায়। এর মধ্যে একটি ছক্কা ছিল হরভজন সিংকে রিভার্স সুইপ করে, মিড উইকেটের ওপর দিয়ে।

দলকে বিপদমুক্ত করতে না পারলেও বিদায়ী সিরিজ খেলতে নামা কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে এসেছে লড়াকু ৪০ রান। গলে শেষবারের মতো আউট হয়ে ফেরার সময় দেশের অন্যতম সেরা ব্যাটসম্যানকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছে হাজার দেড়েক দর্শক।


এ ক্যটাগরির আরো খবর..