× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

চানাচুর দিয়ে কলা বাগানে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষন করে হাফিজুর

admin
হালনাগাদ: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে সাত বছরের এক শিশুকে চানাচুর দিয়ে কলা বাগানে নিয়ে ধর্ষন করে হাফিজুর।

শনিবার বিকেলে মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার বিকেলে শিশুটি খেলতে খেলতে প্রতিবেশি মসলেম শেখের ছেলে কাঠমিস্ত্রি হাফিজুরের বাড়িতে যায়। বাড়ি থেকে হাফিজুর বাজার থেকে চানাচুর কিনে দিয়ে পার্শবর্তী কলা বাগানে নিয়ে যায়।

সেখানে তাকে জোরপুর্বক ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য ভয় দেখায়। শিশুটি বাড়িতে এসে বিষয়টি বাবা-মাকে জানায়। পরে মহেশপুর থানায় নির্যাতিতার পিতা বাদী হয়ে হাফিজুরকে আসামী করে একটি মামলা দায়ের করে। সেখান থেকে রাত ২ টার দিকে ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতিতাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত হাফিজুর।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি (তদন্ত) এস এম আমানুল্লাহ বলেন, শিশুটির ডাক্তারী পরীক্ষা করানোর জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। ধর্ষক হাফিজুরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শিশুটির স্বজনরা বলে, রোজই খবরের কাগজ খুললে কোথাও না কোথাও এমন ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।  এত আইন শৃঙ্খলা কোন কাজে যেখানে ৬-৭ বছরের শিশুর উপরও এমন অত্যাচার করতে সাহস পায়। দিন দিন জেন এগুলো বেড়েই চলেছে। এখন মনে হয় আমাদের ঘরে মেয়ে জন্মানোই পাপ, এর থেকে আগেকার দিনেই ভালো ছিল বাল্যবিবাহ দিয়ে দিত।


এ ক্যটাগরির আরো খবর..