চাঁদপুরে জাহাজে ক্রু মেম্বারদের হত্যাকাণ্ড ও আহতের ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

চাঁদপুরে জাহাজে ক্রু মেম্বারদের হত্যাকাণ্ড ও আহতের ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

আল বাকেরা জাহাজে এক দল জলদস্যুর আক্রমণে ক্রু মেম্বারদের গলা কেটে নির্মমভাবে হত্যাকাণ্ড ও আহতের ঘটনায় শিল্প মন্ত্রণালয় গভীর শোক এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করা হয়েছে।

এমভি আল বাকেরা জাহাজের ক্রু মেম্বারদের হত্যাকাণ্ডের ঘটনায় শিল্প মন্ত্রণালয় থেকে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং যুগ্মসচিবকে সদস্য সচিব করা হয়েছে।

এ কমিটিকে সংঘটিত হত্যাকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায়দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণপূর্বক সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী ৫ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।