× Banner
সর্বশেষ
শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব?

চসিকের স্কুলগুলোতে বেতন-ভর্তি ফি বৃদ্ধিতে অভিভাবকদের অসন্তোষ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাসিক বেতন দ্বিগুণ করার পাশাপাশি বাড়িয়ে দেয়া হয়েছে ভর্তি ফিও। একশ’ টাকার বেতন এখন দুশো’ টাকা। আর ১৯শ’ টাকার পরিবর্তে ভর্তি ফি পরিশোধ করতে হবে ২ হাজার ৭শ’ টাকা।

পূর্ব ঘোষণা ছাড়া বেতন ও ভর্তি ফি বাড়ানোয় অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। তবে সিটি মেয়র বলছেন, শিক্ষাখাতে ভর্তুকি কমাতে বেতন ও ফি বাড়ানো হয়েছে।

চট্টগ্রামে সিটি করপোরেশন পরিচালনাধীন ৪৬টি স্কুল এবং ১৮টি কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০ হাজার। আর শিক্ষক ও কর্মচারী রয়েছে ১ হাজার ৬’শ। এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় বছরে খরচ হয় ৪৩ কোটি টাকা।

শিক্ষার্থীদের কাছ থেকে বেতন এবং ফি বাবদ আয় হয় ২৩ কোটি টাকা। বাকি টাকা ভর্তুকি দেয় করপোরেশন। কিন্তু এ বছর বিদ্যালয়গুলোতে ভর্তি ফি ও মাসিক বেতন বাড়িয়ে দেয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের স্ট্যান্ডিং কমিটির (শিক্ষা) চেয়ারম্যান নাজমুল হক ডিউক বলেন, ‘সিটি করপোরেশনের শিক্ষা ব্যবস্থা অবৈতনিক নয়। সেক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীতে ২৫শ’ চল্লিশ টাকা এবং নবম শ্রেণীতে ২৭শ’ চল্লিশ টাকার মতো ভর্তি ফি নির্ধারণ করেছি। আর বেতন নির্ধারিত করেছি ষষ্ঠ শ্রেণীতে ১শ’ ষাট টাকা আর নবম-দশম শ্রেণীতে ২শ’ টাকা করে।’

কিন্তু পূর্ব ঘোষণা ছাড়াই বেতন ও ভর্তি ফি দ্বিগুণ করায় সমস্যায় পড়েছেন অভিভাবকরা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলছেন, বিশাল অঙ্কের ভর্তুকি কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে ভর্তুকি কমাতে গিয়ে মেধাবী শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সেদিকে নজর দেয়ার দাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরীর।

এর আগে গত জুনে সিটি করপোরেশনের কলেজগুলোর বেতন ও ভর্তি ফি বাড়ানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..