× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী

ডেস্ক

চলতি বছরে ভারতে সর্ব্বোচ্চ সংখ্যা করোনায় মৃত্যু ১১

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব

সারা ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঊর্ধ্বগতি থামার কোনও লক্ষণ নেই। সংক্রমিত রোগী রয়েছেন ৭ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে যা চলতি বছরে সর্ব্বোচ্চ সংখ্যা বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটের অধীন কোভিড ড্যাশবোর্ডের তথ্য বলছে, রবিবার সারা দেশে করোনা মুক্ত হয়েছেন ৬৮৯ জন।

একদিনে সবচেয়ে বেশি অ্যাক্টিভ কেস কমেছে কেরালায় (৮৭)। মহারাষ্ট্র (৩৮), দিল্লি (৩৩), তামিলনাড়ুতেও (২৩) কমেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। আর অ্যাক্টিভ কেস বেশি বেড়েছে রাজস্থান (৩০) ও কর্নাটকে (১৮)। একদিনে সবচেয়ে বেশি মানুষ করোনা মুক্ত হয়েছেন কেরালায় (২৮৭)। তবে সেই কেরালাতেই একদিনে সবচেয়ে বেশি মৃত্যু দেখা গিয়েছে রবিবার।

যে ১১টি করোনা মৃত্যু হয়েছে রবিবারে, তার মধ্যে কেরালাতেই ৭ জন কোভিড পজ়িটিভ মারা গিয়েছেন। এর মধ্যে রয়েছেন দুই ফুসফুসে নিউমোনিয়া এবং সেপসিস বা রক্তে বিষক্রিয়ায় ভোগা ৮৩ বছরের এক বৃদ্ধ।

রয়েছেন ৩৩ বছরের এক যুবকও যিনি মদ্যপানের জেরে প্যানক্রিয়াস ও কিডনির সমস্যাতেও ভুগছিলেন। ৬০ বছরের যে বৃদ্ধ মারা গিয়েছেন, তাঁর আবার ছিল সেপসিস ও মাল্টি–অর্গান ডিজ়ফাংশন।

একই সমস্যায় মৃত্যু হয়েছে ৬৩ বছরের এক বৃদ্ধার। এই সব সমস্যার সঙ্গেই লেপটোস্পাইরোসিস ও কিডনির সমস্যা নিয়ে মারা গিয়েছেন ৮৫ বছরের এক বৃদ্ধও। বাকি দুই মৃতের মধ্যে একজন ৬৭ বছরের নিউমোনিয়ার রোগিণী ছিলেন, অন্যজন ছিলেন ৭১ বছরের ক্যান্সার আক্রান্ত বৃদ্ধা।

বাকি চারটি মৃত্যু হয়েছে ছত্তিশগড়, দিল্লি, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে। ছত্তিশগড়ে মারা গিয়েছেন ৮৫ বছরের এক বৃদ্ধ, ক্রনিক রেসপিরেটরি ফেলিয়োরের সমস্যা ছিল তাঁর। দিল্লিতে মারা গিয়েছেন ৬৭ বছরের এক ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ।

মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪৭ বছরের এক ব্যক্তির। তিনি লিভার সিরোসিসের শিকার ছিলেন। আর মধ্যপ্রদেশে মারা গিয়েছেন ৫২ বছরের এক মহিলা যাঁর অ্যাজ়মা ও যক্ষ্মার ইতিহাস ছিল।

অর্থাৎ স্পষ্ট, এঁরা প্রত্যেকেই মারা গিয়েছেন নানা কঠিন রোগে ভুগে। ঘটনাচক্রে কোভিড পজ়িটিভ হয়েছিলেন তাঁরা। একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে বঙ্গেও। বেসরকারি মতে যে চার জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, তাঁদেরও সকলেই কোমর্বিডিটির শিকার।

যেমন, ৪৮ বছরের যে মহিলা একবালপুরের বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন, তাঁরও গুচ্ছ কো–মর্বিডিটি ছিল। ওই হাসপাতালের ফুসফুস রোগ বিশেষজ্ঞ রাজা ধর বলেন, ‘এখন যে করোনার সাব-ভ্যারিয়েন্টের জেরে মানুষ সংক্রমিত হচ্ছেন, তা বেশ কমজোরি। তবে সংক্রমণ হচ্ছেই। টেস্ট বেড়েছে, ফলে করোনা ধরাও পড়ছে। তবে কোমর্বডিটি না থাকলে আর বয়স্ক না হলে ভয়ের কিছু নেই।’

তিনি জানান, এই মরশুমে করোনার সঙ্গেই ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য ভাইরাল সংক্রমণও হচ্ছে। সবেতেই শ্বাসনালীর সংক্রমণ হচ্ছে। এবং সবেরই চিকিৎসা মোটামুটি একই ধরনের।

একই ছবি দেখা যাচ্ছে শহরের অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতালেও। আলিপুরের পাশাপাশি ইএম বাইপাস লাগোয়া পঞ্চসায়র, আনন্দপুর, মুকুন্দপুর ও সল্টলেক সংলগ্ন বেসরকারি হাসপাতালগুলিতে বিক্ষিপ্ত ভাবে করোনা নিয়ে চিকিৎসাধীন বেশ কিছু রোগী।

পঞ্চসায়রের বেসরকারি হাসপাতালের সিইও সুদীপ্ত মিত্র বলেন, ‘মাঝেমধ্যে রোগী ভর্তি হচ্ছেন ঠিকই। তবে কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়িও ফিরে যাচ্ছেন।’ মুকুন্দপুরের বেসরকারি সুপার-স্পেশ্যালিটি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ তন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, বয়স আর কোমর্বিডিটি না থাকলে এই মরসুমে কোভিড নিয়ে চিন্তার কিছু নেই। একেবারেই তা মামুলি জ্বর–সর্দি–কাশি, বড়জোর সঙ্গে পেট খারাপ।


এ ক্যটাগরির আরো খবর..