× Banner

চলছে কপোতাক্ষ নদ খনন কাজ…….. কপোতাক্ষ নদ পুনঃখননে তীরবর্তী ১০ লাখ মানুষ জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে

admin
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০১৬

কপোতাক্ষ নদ পুনঃখনন শেষ হলে অববাহিকার ১০ লাখ মানুষ দীর্ঘ একযুগের ভয়াবহ জলাবদ্ধাতার অভিশাপ থেকে মুক্তি পাবে।  মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ দেশের দক্ষিণ -পশ্চিমাঞ্চলের ৩ জেলার ৯ উপজেলার লাখ লাখ মানুষের দুগ্ধ স্রতরুপী আশীর্বাদের কপোতাক্ষ নামে সারা বিশ্বে পরিচয় লাভ করেছে। যে নদের স্রত ধারা জেলে, বাউয়ালী, কৃষক-কৃষাণীর জীবন জীবিকার একমাত্র অবলম্বন ।

২০০০ সালের পর হতে নদের তলদেশ ভাটি অঞ্চল উচু হয়ে নাব্যতা হারিয়ে নিম্ব্রাপ্রাণ নদে পরিনত হয় । ফলে নদ অববাহিকার খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার কয়েক লাখ লাখ মানুষ বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শিকার হয়ে মানবেতর জীবন-যাপন করতে থাকে। ক্রমান্বয়ে বন্যার পরিধি বৃদ্ধি পেয়ে বাড়ী ঘর ফসলের খেত,মৎস্য ঘের,রাস্তা-ঘাট,শিক্ষা প্রতিষ্ঠান, পুকুর, তলিয়ে মানুষকে গৃহহীন করে যাযাবরের মত খুপড়ি ঘরে পশু-পাখির সাথে মানবেতর জীবন-যাপন করতে থাকে।

নদের তীরবর্তী বসবাসরত বিশাল জনগোষ্ঠির দুর্ভোগ লাঘবে ২০১১ সালে বর্তমান সরকার নদটির ভাটি অঞ্চল খুলনা জেলার কপিলমুনীর স্যার প্রফুল্ল চন্দ্র রায় (পিসি রায়) এর বাড়ি হতে যশোর জেলার সরসকাটি পর্যন্ত ৪৭ কিলোমিটার পূর্নখনন প্রকল্পে ২৬২ কোটি টাকা বরাদ্দ করে। প্রকল্পটি ২০১১-১২ অর্থবছর থেকে খননের কাজ শুরু করে এখন প্রায় শেষ পর্যায়ে। অনুসন্ধানে জানা গেছে স্যার পিসি রায়ের বাড়ি থেকে কেশবপুরের বগা, নেহালপুর এলাকা খনন অব্যাহত রেখেছে। ৪৭ কিলোমিটারের মধ্যে প্রায় ৪০ কিলোমিটার খনন কাজ শেষ হয়েছে। যার ফলে নদ অববাহিকার মানুষ আবারো স্বপ্ন দেখছে পুকুর ভরা মাছ,নদের দু’ধারে  সবুজ ফসল, শস্য শ্যামল আবারো বাতাসে দোলা দিবে। জনগনের মিলবে  অর্থনৈতিক মুক্তি। এ এলাকার কয়েক লাখ হেক্টর চাষাবাদী জমি আবাদের আওতায় আসবে।

এ বিষয়ে কথা হয় তালার কানাইদিয়া গ্রামের মাহাতাব উদ্দীন গাজী (৬০) এর সাথে একান্তে আলাপ কালে এ প্রতিবেদককে জানান, ২০০৭ সাল ও ২০০৯ সালের জলাবদ্ধতায় তার ৩০ বিঘা আবাদী জমি, ২০ বিঘা মৎস্যঘের সবই পানিতে তলিয়ে যায়। বসবাস করার মত কোন জায়গা জেগে ছিল না। এমনকি মানুষ মারা গেলে তার মৃত দেহ দাফন করার মত শুস্ক জায়গা মেলেনি । বর্তমান তিনি সব হারিয়ে হতদরিদ্রের তালিকায় এসে পৌছেছেন। সংসারের অন্যান্য সদস্যরা সরকারের কর্মসৃজন কর্মসূচির কাজ করে জীবিকা নির্বাহ করছেন। মৎস্যঘের থাকতেও তিনি আজ নিঃস্ব। কান্নাজড়িত কন্ঠে এ প্রতিবেদককে জানান, বর্তমান তার বাড়ি এলাকায় খনন হওয়ায় গত ২ বছর জলাবদ্ধতা অভিশাপ থেকে মক্তি পেয়ে প্রাণ চাঞ্চল্যতা ফিরে পেয়েছেন।

শুধু মাহাতাব গাজী নয়, হাজারো মানুষ কপোতাক্ষ নদের জলাবদ্ধতার করাল গ্রাসে সবকিছু হারিয়ে আজ নিঃস্ব হয়েছেন। কপোতাক্ষ পুনঃখনন প্রকল্প প্রায় শেষের পথে। সে কারণে আবারো তীরবর্তী জেলেরা মানুষ স্বপ্ন দেখছে নদের বুকে নৌ-যান চালিয়ে আর কৃষকরা বুকভরা আশা নিয়ে দু’পাশে ফসলী মাঠ আর ফুল ফলে ভরে উঠবে অববাহিকা। এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস জানিয়েছেন, কপোতাক্ষ পূর্নখনন প্রকল্পে কাজ খনন প্রকল্পের  প্রায় শেষ পর্যায়ে। বর্ষা মৌসুম আগত হওয়ায় পুরো প্রকল্প শেষ করতে আগামী অর্থবছর অর্থাৎ ২০১৭ সালের ৩০জুন পর্যন্ত খনন প্রকল্প অব্যাহত থাকরে।

/এস.এম মফিদুল ইসলাম/


এ ক্যটাগরির আরো খবর..