× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

শপথ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটি

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ নিয়েছেন। আজ শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

২১ সদস্যের নবনির্বাচিত কমিটির মধ্যে শপথ নিয়েছেন ১১ জন। অন্য ১০ জন শপথগ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। বিকেল ৫টায় ওই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্বাচন কমিশনার মনতাজুর রহমান শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত কমিটির সভাপতি মিশা সওদাগরকে। এরপর মিশা সওদাগর অন্য ১০ জনকে শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা, রোজিনা, নাসরিন প্রমুখ।

এদিকে কমিটির একাধিক নির্বাচিত সদস্য অভিযোগ করেছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানের খবর তাঁদের দেওয়া হয়নি। তাঁরা জানতেনই না যে আজ শপথ গ্রহণের অনুষ্ঠান।

এ ব্যাপারে নব নির্বাচিত কমিটির সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন বলেন, ‘আমি নির্বাচিত হয়েছি। শপথের আয়োজন করা হচ্ছে জানলে আমি অবশ্যই যেতাম। কিন্তু আমাকে জানানো হয়নি। বিষয়টি লজ্জাজনক।

একই অভিযোগ কমিটির সদস্য নায়িকা মৌসুমীর। তিনি বলেন, ‘আজ যে শপথ অনুষ্ঠান হবে তা আমাকে জানানো হয়নি।’

আদালতের নিষেধাজ্ঞা প্রসঙ্গে নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, ‘আদালতের চিঠি এখনো আমরা হাতে পাইনি। আদালত ক্ষমতা হস্তান্তর করতে নিষেধ করেছেন কিন্তু শপথগ্রহণে তাঁরা নিষেধাজ্ঞা জারি করেন নাই।’

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল স্থগিত করেন আদালত। ঢাকার দ্বিতীয় জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচারক এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, নির্বাচনের ফল স্থগিত চেয়ে গতকাল ঢাকার দ্বিতীয় জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি মামলা করা হয় (মামলা নম্বর ১৫০/১৭)। এতে ফলাফলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাওয়া হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ব্চিারক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করতে বলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..