× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

চলচিত্র শিল্পী সমিতির নেতাদের শপথ আদালত অবমাননা

admin
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত কমিটির একাংশ শপথ নিয়েছেন। তবে অভিযোগ উঠেছে, আদালত অবমাননা করে ওই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ওই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে নবনির্বাচিত কমিটির ১১ জন শপথ নিয়েছেন। অন্য ১০ জন ওই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর কমিটির সভাপতি মিশা সওদাগরকে শপথ পড়ান। মিশা সওদাগর অন্য ১০ জনকে শপথ পড়ান।

গতকাল বৃহস্পতিবার শিল্পী সমিতির নির্বাচনের ফল স্থগিত চেয়ে ঢাকার দ্বিতীয় জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি মামলা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকালই নির্বাচনের ফল স্থগিত করেন আদালত।

মামলার বাদী রমিজউদ্দিনের আইনজীবী নজিবুল্লাহ হিরু দাবি করেছেন, শপথ অনুষ্ঠানের মাধ্যমে আদালত অবমাননা হয়েছে।

নজিবুল্লাহ হিরু এনটিভি অনলাইনকে বলেন, ‘আদালতের নির্দেশে শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল অন্তর্বর্তীকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।’ এতে শপথগ্রহণ বাধাগ্রস্ত হবে কি না জানতে চাইলে নজিবুল্লাহ হিরু বলেন, ‘যেহেতু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেহেতু শপথসহ সবকিছুই এর অন্তর্ভুক্ত।’

এ ব্যাপারে শিল্পী সমিতির নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, ‘শিল্পী সমিতির সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার সাতদিনের মধ্যে শপথ নেওয়ার বাধ্যবাধকতা আছে। আদালতের নির্দেশনা আছে, ক্ষমতা হস্তান্তর করা যাবে না। আমরা হস্তান্তর করিনি। তবে শপথ পড়িয়েছি। নির্বাচন কমিশনার হিসেবে এটা আমার দায়িত্ব। ক্ষমতা হস্তান্তর করবে আগের কমিটি।’

আদালতের নির্দেশ


এ ক্যটাগরির আরো খবর..