× Banner
সর্বশেষ
বেনাপোলে ছাত্রলীগের মিছিল, আটক ২ ছাত্রলীগ কর্মী আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইন  বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়, সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায় – আইনমন্ত্রী

ডেস্ক

কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া লিভারপুল পেয়েছে মহাগুরুত্বপূর্ণ এক জয়

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
চরম কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া লিভারপুল

চরম কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া লিভারপুল পেয়েছে মহাগুরুত্বপূর্ণ এক জয়। মোহাম্মদ সালাহ পরবর্তী যুগে প্রবেশ করা অল রেডরা চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরে আপাতত হাঁফ ছেড়ে বেঁচেছে।

সান সিরোতে গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ম্যাড়ম্যাড়ে এক ম্যাচে ব্যবধান গড়ে দেওয়া গোলটি আসে সোবসলাইয়ের নৈপুণ্যে। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলের পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া নিশ্চিত করেন হাঙ্গেরির এই অ্যাটাকিং মিডফিল্ডার।

চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট অর্জন করা লিভারপুল পয়েন্ট তালিকার আট নম্বরে আছে। সমান ম্যাচে সমান পয়েন্ট ইন্টার মিলানের, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে পাঁচে ইতালির ক্লাবটি।

ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামার আগে লিভারপুলে আলোচনার একমাত্র বিষয়বস্তু ছিল মোহাম্মদ সালাহ। গত কয়েকদিনের নানান তর্ক-বিতর্কের পর মিশরীয় ফরোয়ার্ডকে ছাড়াই ইতালিতে যাত্রা করে লিভারপুল।

ক্লাবের ইতিহাসের অন্যতম সেরাকে ছাড়া মাঠে নেমে ইন্টারের ওপর তেমন একটা চাপ সৃষ্টি করতে পারেনি লিভারপুল। অবশ্য স্বাগতিকদের আক্রমণভাগও ছিল ভোঁতা। ৩৭ মিনিটের আগে কোনো শটই নিতে পারেনি লাউতারো মার্তিনেজরা।

এর পাঁচ মিনিট আগে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল লিভারপুলের। ৩২ মিনিটে খুব কাছ থেকে হেড করেন ইব্রাহিমা কোনাতে, মার্তিনেস বল কোনোমতে পা দিয়ে ফেরালেও, ততক্ষণে বল গোললাইন পেরিয়ে যায়। তবে ভিএআর যাচাইয়ে পর হ্যান্ডবলের সিদ্ধান্ত জানান রেফারি। কোনাতে হেড করার আগে, ভার্জিল ফন ডাইকের হেডে বল তাদেরই সতীর্থ উগো একিটিকের হাতে লেগেছিল।

প্রথমার্ধের সাত মিনিট যোগ করা সময়ের শেষদিকে ইন্টারকে লিড এনে দেওয়ার সুযোগ পান মার্তিনেস। তবে আর্জেন্টাইন তারকার ফরোয়ার্ডের হেড দারুণ দৃঢ়তায় ঠেকিয়ে দেন আলিসন বেকার।

বিরতির পর খানিকটা গতি বাড়ে খেলায়। কয়েক মিনিটের মধ্যে দুই দলই দূরপাল্লার শটে গোলের খাতা খোলার চেষ্টা চালায়, কিন্তু কাজে আসছিল না কোনো প্রচেষ্টাই।

৮০ মিনিটে ইন্টারের রক্ষণ ভেঙে ডি-বক্সে ঢুকে পড়েন কনর ব্র্যাডলি। কিন্তু দুরূহ কোণ থেকে শটে ইয়ান সমেরকে পরাস্ত করতে পারেননি তিনি। কিছুক্ষণ পরই ম্যাচের দৃশ্যপট পাল্টে দেওয়ার সুযোগ এসে যায় লিভারপুলের।

৮৬ মিনিটে ডি-বক্সে ফ্লোহিয়ান ভিয়েৎসকে পেছন থেকে টেনে ফেলে দেন ইন্টারের ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনি। ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি সোবোসলাই।

চ্যাম্পিয়ন্স লিগে রাতের অন্য ম্যাচে পর্তুগালের ক্লাব স্পোটিং সিপির বিপক্ষে পিছিয়ে পড়ার পর ৩-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ৫৪ মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে দেন বায়ার্নের জার্মান মিডফিল্ডার জশুয়া কিমিখ।

এরপর ১২ মিনিটের ব্যবধানে তিন গোলে দিয়ে জয় নিশ্চিত করে বায়ার্ন। ৬৫, ৬৯ ও ৭৭ মিনিটে যথাক্রমে লক্ষ্যভেদ করেন  সের্গে জিনাব্রি, লেনার্ট কার্ল ও জোনাথন টাহ। এই জয়ে পয়েন্ট টেবিলে বাভারিয়ানদের অবস্থান এখন দুই নম্বর। ৬ ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন মিউনিখ।

প্রতিযোগিতার অন্য ম্যাচে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস ১-০ গোলে জিতেছে কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতির বিপক্ষে। সমান ব্যবধানে জয় পেয়েছে মোনাকো। ফরাসি ক্লাবটি হারিয়েছে তুর্কি ক্লাব গালাতাসারেকে।

ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেনের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আতলেতিকো মাদ্রিদ। চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম। বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সেইন্ট জিলোইসের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে মার্শাই।


এ ক্যটাগরির আরো খবর..