× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

চরফ্যাশনে ১৫ ফেব্রুয়ারি ভোট

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। এ পৌরসভায় মেয়র, কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে। প্রার্থীরা শুরু করে দিয়েছেন দৌড়ঝাঁপ।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চরফ্যাশন পৌরসভার নির্বাচন হবে ১৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিল ২০ জানুয়ারি। নির্বাচনী তফসিল ঘোষণার সংবাদের সঙ্গে সঙ্গে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে প্রাণচাঞ্চল্য চলে এসেছে। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা আগে থেকে পথসভা করে সাধারণ ভোটারদের দ্বারে গিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম এখনও প্রাকাশ্যে জানা যায়নি।

দলীয় মেয়র প্রার্থীদের শুধু নৌকা-ধানের শীষ প্রতীক দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। কাউন্সিলররা থাকবে নির্দলীয়। শনিবার সকাল থেকে অনেক কাউন্সিলর প্রার্থী সাধারণ ভোটারদের কাছে দোয়া কামনা করছেন আর মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।

চরফ্যাশন পৌরসভায় গত নির্বাচনের চেয়ে এবার কাউন্সিলর প্রার্থীর সংখ্যা বেশি বলে গুঞ্জন শোনা যাচ্ছে। মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাচাইয়ের পর দেখা যাবে কারা মাঠে থাকবে আর কারা সমর্থন করবে।


এ ক্যটাগরির আরো খবর..