× Banner
সর্বশেষ
অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড – প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চাইলেও মোক্ষম জবাব দিতে চায় ইরান সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা

নোয়াখালী প্রতিনিধি

চরফকিরা ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করল কচি

ACP
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০২২
চরফকিরা ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করল কচি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জায়দল হক কচি দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

রোববার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ উপলক্ষে চরফকিরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্বভার গ্রহণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দায়িত্বভার গ্রহণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল হাশেমের সভাপতিত্বে চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমূখ।

নবনির্বাচিত চেয়ারম্যান জায়দল হক কচি তাঁর বক্তৃতায় বলেন, চর ফকিরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সালিশ বাণিজ্য, মাদক আর জুয়ার প্রতিরোধ করা আমার প্রথম কাজ। মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করলে দেশ পিছিয়ে যাবে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে বিজয়ী হন। সভা শেষে নব নির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। চরফকিরা ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।


এ ক্যটাগরির আরো খবর..