চট্টগ্রাম মিরসরাইয়ে ৩০ হাজার ইয়াবাসহ পুলিশ আটক

চট্টগ্রাম জেলার মিরাসরাইয়ে ৩০ হাজার ইয়াবাসহ এক পুলিশ সদস্য আটক করেছে র‌্যাব-৭। আজ শনিবার সকালে উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিল আবুল বাশার। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাকে আটক করে। এসময় বাশারের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা পাওয়ার যায়।

আটক আবুল বাশার ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি মাদক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছিল। এএসআই আবুল বাশার বর্তমানে বরখাস্ত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে সংযুক্ত আছেন।

র‌্যাব-৭ এর স্কোয়াড্রেন লিডার সাফায়াত জামিল ফাহিম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বরখাস্তকৃত এক পুলিশ সদস্যকে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক করি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।