চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে আগামী ৪ ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রুলের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে চুক্তির বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জাান গণমাধ্যমকে বলেছেন, নির্বাচিত সরকার যে সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকারও একই সিদ্ধান্ত নিতে পারে।