চট্টগ্রাম খাতুনগঞ্জে ৫ সন্ত্রাসী চিহ্নিত

রাজিব শর্মা, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর চাকতাই-খাতুনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ৫ চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ইলিয়াছ প্রকাশ আশিক (৩৭), মো. সোহেল (২৮), সুজন (২৭), তারেকুল ইসলাম মামুন (৩১) ও মো. রবিন (৩২)।

শুক্রবার ভোরে নগরীর নতুন চাকতাইয়ের রামপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে থানার এস আই সাইফ অভিযান চালিয়ে তাদের আটক করেছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ডিউটি অফিসার এএসআই মো. আলমগীর।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণ চৌধুরী জানান, অভিযান চালিয়ে ৫ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তারা চাকতাই ও খাতুনগঞ্জ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। এছাড়াও ব্যবসায়ীদের কাছ বিভিন্ন সময় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলেও জানান ওসি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।