রাজিব শর্মা, চট্টগ্রামঃ
নগরীর জিইসির মোড়ের জনপ্রিয়
রেস্তোরা ‘ক্যান্ডির’ ডিপ ফ্রিজে
বুধবার ১০ কেজি পচা মাংস পেয়ে ২০
হাজার টাকা জরিমানা করেছে
ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী
ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ও
শান্তা রহমান।
সৈয়দ মোরাদ আলী বলেন, কিমা
বানানোর জন্য এ পচা মাংসগুলো রাখা
হয়েছিল ডিপ ফ্রিজে। ইফতারি
আইটেমে ব্যবহৃত উপাদানগুলোর মান যাচাই করতে রেস্তোরাঁর ডিপ ফ্রিজ খুলতেই
পচা গন্ধ পাওয়া যায়। পরে ফ্রিজের
ভেতর এ কটি বস্তায় ১০ কেজি মাংস
পায় ভ্রাম্যমাণ আদালত। মাংসগুলো গরুর
ফেলে দেয়া অংশ যেমন লেজ, গোড়ালি
ও চোয়ালের। সস্তায় এগুলো কিনে এনে
ডিপ ফ্রিজে সংরক্ষণ করে তা দিয়ে
বিরিয়ানিসহ নানা আইটেম তৈরি করে।
এগুলো স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর।
এ অপরাধে ক্যান্ডি রেস্তোরাকে ২০
হাজার টাকা জরিমানা করা হয়েছে
বলে জানান তিনি।
এছাড়াও ভ্রাম্যমাণ আদালত নগরীর দুটি
শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের
কাপড়ে অতিরিক্ত মুনাফা না করার
বিষয়ে সতর্ক করে দেয় বলেও জানান
সৈয়দ মোরাদ আলী।