চট্টগ্রাম আনোয়ারায় থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামের

আনোয়ারা থানাধীন রায়পুরা ইউনিয়নের গহিরা এলাকা থেকে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা

উদ্ধার করেছে পুলিশ।যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।

 

আজ শুক্রবার (৯ জুন) ভোর রাতে ওই এলাকার আবুল কাশেমের বাড়ি তল্লাশি করে

ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

চট্টগ্রাম জেলা (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ ইয়াবা

উদ্ধারের বিষয়টি

নিশ্চিত করেন।

 

তিনি জানান, ‘মিয়ানমার থেকে বড় অংকের একটি চালান আনোয়ারায় আসছে এমন

সংবাদের ভিত্তিতে পুলিশ গত কয়েকদিন খোঁজ খবর রাখছিল। চালানটি আবুল

কাশেমের বাড়ি রয়েছে নিশ্চিত হওয়ার পর শুক্রবার ভোরে পুলিশ ওই বাড়িতে

তল্লাশি চালায়। এসময় ওই বাড়ির খাটের নিচে বস্তাভর্তি ইয়াবা গুলো পাওয়া

যায়।’

রেজাউল মাসুদ আরও জানান, ‘পুলিশের অভিযানের সময় ওই বাড়িতে কেউ না থাকায়

কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আবুল কাশেমের নামে থানায় মামলা

দায়ের করা হয়েছে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।