চট্টগ্রামে ২১৮ কেন্দ্রে চলছে জেএসসি/জেডিসি পরিক্ষা

রাজিব শর্মা, চট্টগ্রামঃ সারাদেশের মতো চট্টগ্রামের ২১৮টি কেন্দ্রেও শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। বুধবার (১ নভেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। জেএসসির প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ২১২টি স্কুলের ১ লাখ ৮৩ হাজার ৬০৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৮২ হাজার ৭২২ জন ছাত্র এবং ১ লাখ ৮৮৫ জন ছাত্রী।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, চট্টগ্রামের ২১৮টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও সৃশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে ১০টি ডিজিটাল টিম গঠন করা হয়েছে। যারা কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

এবার ১ লাখ ৮৩ হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭২ হাজার ৩২৩ জন নিয়মিত এবং ১১ হাজার ২৮৪ জন অনিয়মিত পরীক্ষার্থী। বরাবরের মতোই প্রতিবন্ধী পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।

অটিস্টিক, ডাউন সিনড্রোম ও সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় নির্ধারণ করা আছে। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতিলেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।