বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

চট্টগ্রামে সামার কারাতে ক্যাম্প সম্পন্ন

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামে সামার কারাতে ক্যাম্প গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে। শতাধিক প্রশিক্ষণার্থী মাসব্যাপী এই ক্যাম্পে প্রশিক্ষণ যনিয়েছে। চট্টগ্রামে আসন্ন কারাতে লিগে বিভিন্ন ক্লাবের হয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। কারাতে ফেডারেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ ক্যাম্পের সার্বিক পরিচালনায় ছিলেন জার্মানীর কারাতে প্রশিক্ষক মার্কাস হিল বারগার। মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। আরো উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মো. শাহাজাদা আলম।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।