× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

চট্টগ্রামে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা মহারানীর রথারোহন ও মহাশোভাযাত্রা

admin
হালনাগাদ: রবিবার, ২৫ জুন, ২০১৭

চট্টগ্রাম প্রতিনিধি(রাজিব শর্মা)ঃ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে চট্টগ্রামসহ সারাদেশে আজ রবিবার(২৫ জুন) উদযাপিত হচ্ছে। বর্ণিল ও মনোমুগ্ধকর রথযাত্রায় আজ দুপুরের পর থেকে নগরীর বিভিন্ন মন্দিরে উৎসবমুখর। আবাল-বৃদ্ধ-বণিতাসহ হাজার হাজার ভক্ত-পূজার্থী রথ টানার রশি স্পর্শ ও রথোপবিষ্ট বিগ্রহ দর্শন করার জন্য নানা সাজে রথযাত্রায় শামিল হয়েছে।

রথযাত্রা উৎসব উদযাপন উপলক্ষে সকালে নগরীর প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির, নন্দনকানন তুলসীধাম, পাথরঘাটা শান্তনেশ্বরী মন্দির, চকবাজার নরসিংহ আখেড়া, গোলপাহাড় কালী বাড়ি, গোসাইলডাঙ্গা কালী বাড়িসহ বিভিন্ন মন্দিরে অন্যান্য আয়োজনের পর বিকেলে বের করা হয় মনোমুগ্ধকর রথযাত্রা।

রথোপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ, জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে দর্শন ও কৃপালাভে ভক্ত-পূজার্থীদের সম্মিলনে একাকার হয়ে যায় সবাই। সব বয়েসী নারী-পুরুষ রাস্তায় নেমে রথের রশি স্পর্শ ও বিগ্রহ দর্শনের মাধ্যমে আনন্দ উদযাপন করেছে। রথযাত্রাকে আকর্ষণীয় ও বর্ণিল করতে হাতি, ঘোড়া, ভগবান শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি, গোপ-গোপী ও ব্রজবাসীর সাজে যোগ দেয় জন্মাষ্টমী পরিষদ, ইসকন, হিন্দু মহাজোট(চট্টগ্রাম শাখা), শারদাঞ্জলী ফোরাম, জাগো হিন্দু পরিষদ, হিন্দু মৈত্রী সংসদ সহ বিভিন্ন সনাতনী সংঘটনের ভক্তবৃন্দ্ররা ।

প্রবর্তক মোড় থেকে শুরু হয়ে-গোলপাহাড় মোড়- চট্টেশ্বরী মোড়- কাজীর দেউরী- জামালখান- চেরাগীপাহাড় মোড়- আন্দরকিল্লা-বক্সীবিট- লালদিঘীর পাড়- কোতোয়ালি -নিউমার্কেট-রাইফেল ক্লাব- কেন্দ্রিয় শহীদ মিনার- সিনেমা প্যালেস- হাজারি গলি(কে সি দে রোড়)- মোমিন রোড- এনায়েতবাজার- নন্দনকাননসহ আশপাশের এলাকার হিন্দু ধর্মাবলম্বী নারী ভক্তরা সড়কপাশে দাঁড়িয়ে রথযাত্রা উপভোগ করবেন। প্রতিবছরের ন্যায় উলুধ্বনি দিয়ে তারা বিগ্রহ দর্শন, প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করেন।

রথ টানার কারণে আজ সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে পুলিশ, র্যাব প্রশাসনসহ প্রশাসনের আইন শাখায় কঠোর নজর দারীতে রয়েছেন। তাছাড়া বিকাল ৩ টার পর নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চলাচল সীমিত হয়ে যায়।ইসকন প্রবর্তক শ্রী কৃষ্ণ মন্দিরে ২৬ শে জুন সোমবার হতে ২ জুলাই রবিবার পর্যন্ত প্রতিদিন সকালে ভাগবত পাঠ, মধ্যাহ্নকালীন ভোগারতি, সন্ধ্যায় তুলসী ও গৌর আরতি এবং সাংস্কৃতিক অনুস্টিত হবে বলে ইসকনের বিশেষ বিঞ্জপ্তিতে জানান।
উলে¬খ্য, আগামী ৩ জুলাই উল্টো রথযাত্রা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে টানা নয়দিনব্যাপী উৎসবের সমাপ্তি হবে।


এ ক্যটাগরির আরো খবর..