× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

চট্টগ্রামে শিল্পনীতি নিয়ে অংশীজন পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

খুলনার পর এবার চট্টগ্রামে জাতীয় শিল্পনীতি- ২০২১ নিয়ে এক অংশীজন পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালাটি আয়োজন করে শিল্প মন্ত্রনালয় এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের টেকনিক্যল এসিসটেন্স কম্পোনেন্ট।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান এনডিসি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম এবং সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান। কর্মশালায় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব (নীতি) সলিম উল্লাহ, প্রিজম প্রজেক্টের টিএ কম্পোনেন্টের টিম লিডার আলী সাবেতসহ শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভাগীয় চেম্বারের নেতৃত্ববৃন্দ, ব্যবসায়ী এবং শিল্প-বাণিজ্য ও বণিক সমিতির প্রধানরা।

এদিকে চট্টগ্রামে শেষ হল বাটিক প্রিন্ট বিষয়ক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। বেকার নারীদের নিয়ে জেলার চন্দনাইশে বিনামূল্যে এ কর্মশালাটির যৌথ আয়োজক ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। এতে ১৫ জন নারী অংশগ্রহণ করেন। এছাড়া, ফরিদপুরে ‘ডিসেন্ট ওয়ার্ক, লেবার রাইটস, হেলথ এন্ড সেফটি ফর এসএমই পোস্ট কোভিড’ শীর্ষক তিন দিনব্যাপী আরেকটি প্রশিক্ষণ শেষ হয়েছে। এটির আয়োজক ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং নাসিব। এ কর্মশালায় ২৫ জন তরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়। অন্যদিকে ঢাকায় স্কিটিতে শেষ হয়েছে ছয় দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন – প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ’ শীর্ষক এক আবাসিক কর্মশালা। এর আয়োজনে ছিলো বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। এতে ২৫ জন বিসিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..