× Banner
সর্বশেষ
মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে বাতাসে পদ্মার ইলিশের সুগন্ধি আসে

admin
হালনাগাদ: সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরো: ‘মাছের রাজা’ ইলিশের ভর মৌসুম চলছে। জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। ভোজনবিলাসী ‘চাটগাঁইয়ারাও’ ইলিশের লোভনীয় স্বাদ নিতে ছুটছেন নগরের মাছের বাজারে। তবে সবার পছন্দের শীর্ষে পদ্মার ইলিশ।
মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের কাঁচাবাজারগুলোতে সাধারণত দুই জায়গার ইলিশ পাওয়া যায়। এর মধ্যে ইলিশের বড় চালান আসে চাঁদপুর থেকে। কিছু আসে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার ফিশারিঘাট ও কাট্টলী সৈকত এলাকা থেকে।
চাঁদপুর থেকে আসা পদ্মার ইলিশ স্বাদে অনন্য হওয়ায় ক্রেতাদের কাছে এর চাহিদা থাকে বেশি। ফলে দামও থাকে বাড়তি। অন্যদিকে কাট্টলী সৈকত ও ফিশারিঘাট এলাকার ইলিশের তেমন স্বাদ না থাকায় চাহিদা কম।
নগরের ফিশারি ঘাটের আড়তদার হারুনুর রশিদ বলেন, ভর মৌসুমে ফিশারি ঘাটে প্রতিদিন ৩৫০-৪০০ কেজি ইলিশ বেচা-কেনা হয়। এর মধ্যে ৩০০-৩৫০ কেজি ইলিশই চাঁদপুর থেকে আসে।
তিনি বলেন, চট্টগ্রামের মাছের বাজারগুলোতে এখন প্রতিদিন ৫০০ কেজি ইলিশের চাহিদা রয়েছে। কিন্তু সে তুলনায় জোগান কম থাকায় এবার অন্যান্য বছরের তুলনায় ইলিশের দাম একটু বাড়তি। এজন্য বৈরী আবহাওয়াকে দায়ী করেন মাছের এ আড়তদার।
রোববার (০২ সেপ্টেম্বর) সকালে নগরের কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে চাঁদপুর থেকে আনা ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি ৯০০ টাকায়, ১ কেজি ওজনের ইলিশ কেজি প্রতি ১ হাজার ২০০ টাকায়, দেড় কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়, দুই কেজি ওজনের ইলিশ ২ হাজার ৪০০ টাকায়, ৩ কেজি ওজনের ইলিশ ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কাট্টলী সৈকত এলাকা থেকে আনা ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি ৬৫০ টাকায়, ১ কেজি ওজনের ইলিশ কেজি প্রতি ৮০০ টাকায়, দেড় কেজি ওজনের ইলিশ ৯০০ টাকায় টাকায় বিক্রি হচ্ছে।
কাজীর দেউড়ি বাজারের মাছ বিক্রেতা জাকের হোসেন বলেন, ঈদুল আজহার বন্ধের পর মাছের বাজার এখন সরগরম। ক্রেতারা অন্যান্য মাছের চেয়ে ইলিশই চাইছেন বেশি। তবে দাম একটু বাড়তি থাকায় বিক্রিতে কিছুটা সমস্যা হচ্ছে।

১০ হাজারে বিক্রি হলো ইলিশ!
কাজীর দেউড়ি বাজারে ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৯ হাজার ৯০০ টাকায়!
বিক্রেতা মিজানুর রহমান বলেন, চাঁদপুর থেকে আনা ইলিশটি কেজি প্রতি ৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটির দাম পড়েছে ৯ হাজার ৯০০ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..