চট্টগ্রামে থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম প্রতিবেদকঃ নগরীর সদরঘাট থানাধীন বরিশাল কলোনি থেকে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। যার বর্তমান বাজার মুল্য প্রায় ১৯ লাখ টাকা।

বুধবার রাত ৯টার দিকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর্।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম নগরের উপ-পরিচালক শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নাঈমের ঘর তল্লাশি করে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার ইয়াবার বর্তমান বাজার মূল্যে প্রায় সাড়ে ১৯ লাখ টাকা। খবর পেয়ে মাদক ব্যবসায়ী নাঈম পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।