চৌধুরী খোকন, চট্টগ্রাম : নগরীতে নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে দুই হোটেলকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার লালদিঘীর পাড় ও কে. সি. দে রোড এলাকায় কয়েকটি রেস্তোরায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে বলেন , জনৈক ভোক্তা ডাঃ গকুল চন্দ্র বিশ্বাস এর গত ৩ জুন তারিখের অভিযোগের প্রেক্ষিতে এ জরিমানা দায়ের করা হয়। অভিযোগ ছিল অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতকরণ, নোংরা বাসি খাবার পরিবেশন এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রির। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হোটেলগুলোতে গিয়ে ম্যাজিস্ট্রেট অভিযোগের সত্যতা দেখতে পান। কিচেন এর নোংরা পরিবেশে খাবার প্রস্তুতকরণ জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী লালদিঘীর পাড়ে অবস্থিত গোবিন্দাস হোটেল এবং কে. সি. দে রোডে অবস্থিত গোবিন্দ হোটেলকে আট হাজার টাকা করে মোট ষোল হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিটি হোটেলের কাছ থেকে এই মর্মে অংগীকারনামা নেয়া হয় যে, তারা আগামী পনের দিনের মধ্যে কিচেনের সংস্কার করবেন এবং কোন পঁচা বাসি খাবার বিক্রি করবেন না। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের আটজন সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
চট্টগ্রামে গোবিন্দ ও গোবিন্দাস হোটেলে নোংরা খাবারের জন্য জরিমানা
এ বিভাগের আরো সংবাদ



