× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

নোয়াখালী প্রতিনিধি

চকলেটের প্রলোভনে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

Dutta
হালনাগাদ: রবিবার, ৩ মার্চ, ২০২৪
sudharam thana

নোয়াখালীর সদর উপজেলায় চকলেটের প্রলোভনে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।  অভিযুক্ত মো.মামুন (৩৮) উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের মহসিন মাঝির ছেলে।
রোববার (৩ মার্চ) বিকেলের দিকে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে উপজেলার মান্দারতলী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু নিজেদের ফসলি জমিতে ছাগল তাড়াতে গেলে প্রতিবেশী মামুন তাকে চকলেটের প্রলোভন দেখায়। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় অজ্ঞাত এক নারীর কথার আওয়াজ শুনতে পেয়ে মামুন চলে যায় এবং বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে পাঁচ টাকা দেয়। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে অবহিত করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে সুধারাম থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..