চকবাজারের অগ্নিদগ্ধদের দেখতে ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী

চকবাজারের চুড়িহাট্টা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল আজ সকাল ১০টা ২৫ মিনিটে তিনি সেখানে পৌঁছেন। বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির চৌরাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ১৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর দুইটি হেলিকপ্টারও যোগ দিয়েছিল। অগ্নিকাণ্ডে ৬৭ জনের প্রাণহানি ঘটে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে শনাক্ত হওয়া ৪৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হন। তাদের মধ্যে ৯ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিউতে ও পোস্ট অপারেটিভে ভর্তি রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন জানান, আমাদের এখানে ১৪ জন এসেছিল। যার মধ্যে ৯ জনকে আইসিউতে ও পোস্ট অপারেটিভে রাখা হয়েছে। বাকিদের ছেড়ে দেয়া হয়েছে। তবে ভর্তি থাকা ৯ জনকে আমরা ঝুঁকিমুক্ত বলবো না যতক্ষণ তারা হাসপাতালে থাকে। এ ৯ জনের সবার শ্বাসনালী পুড়ে গেছে। যারা এসেছেন তারা প্রত্যেকেই পথচারী ও কেমিকেলের আগুনে দগ্ধ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।