× Banner
সর্বশেষ
শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: শনিবার, ২৫ মে, ২০২৪
ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় প্রস্তুতি সভা

ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব মোকাবেলায় বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ভার্চুয়াল সভা শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন।

সভায় আগামী রবিবার দুপুর নাগাদ ঘুর্ণিঝড় রেমাল আঘাত হানার আশংকাং সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লোকজন আশ্রয়ের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো, মোশারফ হোসেন, শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্তসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বক্তব্য রাখেন।

অন্যদিকে একই দিন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, আব্দুর রাজ্জাক হাওলাদার, আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বিন হুসাইন, ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ করিমুল্লাহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..