× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

ঘুষ,দুর্নীতি মাধ্যমে অঢেল সম্পদের মালিক কালীগঞ্জের ভুমি কর্মকর্তা শরিফুলের অজানা কাহিনী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩ জানুয়ারি’২০১৭: ঘুষ,দুর্নীতি,ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এক ভুমি কর্মকর্তা অঢেল ধন সম্পদের মালিক বনে গেছেন। চাকুরীতে যোগদানের পর থেকে শত শত মানুষের কাছ থেকে জমির নামপত্তন, পর্চা, খাজনাসহ বিভিন্ন কাগজপত্র করে দেবার নামে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এক যুগের অধিক সময়ে তিনি কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। কিনেছেন লাখ লাখ টাকা জমি ও মটর সাইকেল। নির্মাণ করেছেন বাড়ি। তিনি হচ্ছেন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের আয়ুব হোসেনের ছেলে শরিফুল ইসলাম। বর্তমানে এই ভুমি কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

আলোচিত এই ভুমি কর্মকর্তা ২০১৫ সালে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নে চাকুরী করাকালীন সময়ে কুল্লা গ্রামের আব্দুর রহমানের ছেলে শরিফুল ইসলামের জমির নামপত্তন কেস করার জন্য তার কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা ঘুষ নিয়েও কাজ করে দেননি। যার কারনে ভুক্তভোগী শরিফুল ৮/১১/২০১৫ ইং তারিখে ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর এক লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় তদন্তও হয়। দুই দফায় ঘুষের ৪৫ হাজার টাকাও ফেরত দেন।  কিন্তু ভুমি কর্মকর্তা এখনো বহাল তবিয়তে থেকে অব্যাহতভাবে ঘুষের কারবার চালিয়ে যাচেছন।

এছাড়া শহরের শিবনগর গ্রামের সদর ম-লের ছেলে মামুন ম-ল একই এলাকার নারায়ন চন্দ্র পালের ৭ শতক জমি ক্রয়ের জন্য ১০ লাখ টাকায় দরদাম ঠিক করেন। মামুন মন্ডল ওই জমি ক্রয়ের জন্য বায়না হিসেবে নারায়ন চন্দ্র পালকে গত ১০/০৬/২০১৫ তারিখে ৭ লাখ টাকা বায়না প্রদান করেন। স্টাম্পে বায়নানামও লিখে নেন তিনি। কিন্তু মামুন জমির বায়না দিলেও ভুমি কর্মকর্তা শরিফুল ইসলাম সেই জমি নারায়নের কাছ থেকে কৌশলে রেজিস্ট্রে  করে নিয়েছেন বলে অভিযোগ। আর অসহায়ের মত দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন মামুন ম-ল। এভাবে তিনি শত শত মানুষকে নিঃস্ব করেছেন।

প্রাপ্ত তথ্যে জানাগেছে,  ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা শরিফুল ইসলাম মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নে কর্মরত থাকা অবস্থায় কুল্লা গ্রামের শরিফুল ইসলাম তার বাপ চাচাদের ৬ ভায়ের নামে দুই একর ৮৬ শতক জমির পৃথক দুইটি নাম পত্তন কেস করার জন্য তিন কিস্তিতে ১লাখ ১০ হাজার টাকা ঘুষ নেন। কিন্তু টাকা নেয়ার পরও ভুমি কর্মকর্তা শরিফুল ইসলাম জমির নাম পত্তন করে দেননি। এরকম শুধু শরিফুল ইসলাম নয় ওই এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পর্চা, নামপত্তন ও খাজনা বাবদ লাখ লাখ হাতিয়ে নিয়েছেন ভুমি কর্মকর্তা শরিফুল ইসলাম। সেখান থেকে বদলী হয়ে বর্তমানে ওই কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নে কর্মরত রয়েছেন। সেখান থেকেও অসংখ্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকার ঘুষ বানিজ্য চালিয়ে যাচ্ছেন।

এদিকে মহেশপুরের কুল্লা গ্রামের ভুক্তভোগী শরিফুলের কাছ থেকে টাকা নিয়ে  নাম পত্তন করে না দেয়ায় শরিফুলের পিতা আব্দুর রহমান কয়েক দফায় ভুমি কর্মকর্তা শরিফুলের বাড়ি শিবনগর ও কর্মস্থল রাখালগাছিতে ধর্ণা দিলে কর্মকর্তা শরিফুল তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। হুমকি দেন বেশি বাড়াবাড়ি করলে মেরে গুম করে দেব বলে অভিযোগ করেন শরিফুল।

কোন উপায় অন্তর না পেয়ে অবশেষে ভুক্তভোগী শরিফুল গত ৯/১১/২০১৫ ইং তারিখে ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১১/০৫/২০১৬ ইং তারিখে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খলিল আহমেদ ও  গত ২৬/১১/২০১৬ ইং তারিখে রেভিনিউ ডেপুটি কালেক্টর উত্তম কুমার রায় পৃথক দুটি নোটিশ করেন। কিন্তু তাতে ভুমি কর্মকর্তা শরিফুল ইসলামের কিছুই হয়নি। বরং তিনি বহাল তবিয়তে থেকে এখনো সাধারন মানুষদের কাছ থেকে ঘুষ আদায় করে যাচ্ছেন।

ভুক্তভোগী শরিফুল ইসলাম জানান, ডিসি স্যারের কাছে অভিযোগ করেছিলাম। বিচারে তিন কিস্তিতে টাকা ফেরত দেবার প্রতিশ্রুতি দেন ভুমি কর্মকর্তা শরিফুল ইসলাম। কিন্তু তিনি এক দফায় ২০ হাজার টাকা ও আরেক দফায় ২৫ হাজার ঘুষের টাকা ফেরত দিয়েছে। বাকি টাকা আর ফেরত দিচ্ছে না। তিনি আরো জানান, শুধু আমাদের কাছে নয় এলাকার আরো অনেক মানুষের জমির নাম পত্তন, খাজনা, পর্চা করে দেবার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে কাজ না  করে এলাকা থেকে বদলী হয়ে গেছেন।

কালীগঞ্জের শিবনগর গ্রামের মামুন মন্ডল জানান, তিনি একই  গ্রামের নারায়ন চন্দ্র পালের কাছ  থেকে ৭ শতক জমি কেনার জন্য ১০ লাখ টাকার দরদাম ঠিক করেন এবং বায়না হিসেবে ৭ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করেন। যার বায়নানামও রয়েছে। কিন্তু ভুমি কর্মকর্তা শরিফুল ইসলাম কৌশলে নারায়নের কাছ থেকে সেই ৭শতক জমিসহ মোট ১৪ শতক জমি মাত্র ৫ লাখ ৯৮ হাজার টাকায় রেজিস্ট্রি করে নেন। মামুন আরো জানান, নারায়নের জমির মূল দলিল, পর্চাসহ যাবতীয় কাগজপত্র তার কাছে রয়েছে। ভুমি কর্মকর্তা শরিফুল ইসলাম নিজেই জাল জালিয়াতি করে সেই জমি রেজিস্ট্রে করে নিয়েছেন।

এ ব্যাপারে মুঠোফোনে ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা শরিফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, ওই জমিটি আমি কিনেছি। ওরা জালজালিয়াতি ও স্ট্যাম্প করেছে। মৌখিকভাবে বলেছে তারা টাকা দিয়েছে।  ওরা সব জালিয়াতি করেছে। ওগুলো ভুয়া।

মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের শরিফুল ইসলামের কাছ থেকে ১লাখ ২০ হাজার টাকা ঘুষ নেয়ার ব্যাপারে তিনি বলেন, ওসব মিথ্যা। জেলা প্রশাসকের কাছ এ ঘটনায় অভিযোগ দিয়েছে এবং সে বিষয়ে তদন্ত হয়েছে এ প্রসঙ্গে বলেন, ও যা পারে তাই করুক গে। ওসব মিথ্যা।


এ ক্যটাগরির আরো খবর..