× Banner
সর্বশেষ
টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘুমের মধ্যে পাহাড় ধসে স্বামী-স্ত্রী নিহত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড় ধসে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বমু বিলছড়ি এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।’

নিহতরা হলেন মোহাম্মদ সাদেক (৩০) ও তাঁর স্ত্রী ওয়ালিদা বেগম (২৫)।

আজ রোববার সকালে পুলিশ আরো জানায়, রাতে স্বামী-স্ত্রী একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় ভারি বৃষ্টির মধ্যে পাহাড় ধসে পড়লে মাটিচাপায় তাঁরা নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে।


এ ক্যটাগরির আরো খবর..