ঘুমন্ত অবস্থায় রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিবেদকঃ  রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নতুন মনি চাকমা (৪২) বালুখালী গ্রামের প্রয়াত বাত্যা চাকমার ছেলে। তিনি ইউপিডিএফ(প্রসীত বিকাশ চাকমা) গ্রুপের সদস্য।

গতকাল শনিবার রাতে উপজেলার দুর্গম ৩৫ নম্বর বঙ্গলতলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম বালুখালী গ্রামে তাকে হত্যা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ওসি আমির হোসেন বলেন, শনিবার রাতে কে বা কারা ইউপিডিএফ সদস্য নতুন মনি চাকমাকে বাড়ির পাশে গাছের নিচে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে। অভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।