আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিয়ামের সিনিয়র সদস্য ও জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেন, বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনার বাংলাদেশকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়েছে। আমরা সবাইকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪১সালের আগেই দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবো ইনশাল্লাহ।
আজ রবিবার সকাল ১১ টায় ফরিদপুরের সালথা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার জৈষ্টপুত্র, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবার চৌধুরী বাবলু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফ.এম মহিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মিরাজ আলী প্রমূখ।



