তারাগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষ্যে যুবলীগের কম্বল বিতরণ

তারাগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষ্যে যুবলীগের কম্বল বিতরণ

দিপক রায়, রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগ সেক্রেটারী মাইনুল হোসেন খান নিখিলের পক্ষে রংপুর জেলা ও মহানগর যুবলীগের কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে তারাগঞ্জে চিকলি বাসস্ট্যান্ডে এ কম্বল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবলীগ সেক্রেটারী মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতা জনীত কারণে উপস্থিত থাকতে না পারায় তার পক্ষে কম্বল বিতরণ করেন যুবলীগের রংপুর মহানগর সভাপতি এবিএম সিরাজুম মনির বাসার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন, যুবলীগ নেতা সাগর রায়, হোসাইন আবরাব, আহসানুল্লাহ আকুল, স্থানীয় যুবলীগের ওমর ফারুক খোকন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।