× Banner
সর্বশেষ
পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি

ঘরে বসেই পাবে ভূমির সার্টিফায়েড দলিল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Land-minister-and-postel.jpg

ঢাকা, মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১: পর্চা, খতিয়ান, সার্টিফিকেট বা ম্যাপের মত ভূমি সম্পর্কিত বিভিন্ন প্রামাণ্য দলিলাদি (সার্টিফায়েড ডকুমেন্ট) ভূমিসেবা গ্রহীতা নাগরিকদের বাসায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় এবং ‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগ’র আওতাভুক্ত ডাক বিভাগের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সাক্ষর হয়। এ সমঝোতার ফলে ডিজিটাল বাংলাদেশ থেকে উদ্ভাবনী বাংলাদেশের পথে উন্নয়নের অগ্রযাত্রায় নাগরিক সেবার জগতে নতুন যুগের সূচনা হয়েছে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ এবং বিশেষ অতিথি ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সিরাজ উদ্দিন। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস ও ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতার আওতায় ভূমি অফিসসমূহ থেকে সার্টিফিকেটসমূহ সংগ্রহ করে নাগরিকদের ঠিকানায় ডাকযোগে পৌঁছে দিবে ডাক বিভাগ। প্রতিটি ডাকঘরের নিযুক্ত ব্যক্তি প্রতিদিন নিকটস্থ ভূমি অফিস থেকে সার্টিফিকেটসমূহ সংগ্রহ করে নাগরিকগণের ঠিকানা বরাবর ডাকে প্রেরণ করবেন। এ সেবার জন্য অনলাইনে আবেদনের সময়েই নাগরিকগণ অনুরোধ জানাতে পারবেন এবং খাম, প্রস্তুতি ও ডাকমাশুল বাবদ অতিরিক্ত সেবামূল্য পরিশোধ করবেন।

ভূমির মালিক হিসাবে বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশের নাগরিকগণ ভূমি সংক্রান্ত সকল আবেদন ও তার ভিত্তিতে ডকুমেন্ট এবং ম্যাপ সংগ্রহ করে থাকেন। এতদিন পর্যন্ত এ ধরনের প্রয়োজন নিরসনের জন্য নাগরিকগণকে ভূমি অফিসসমূহে একাধিকবার যাওয়ার প্রয়োজন পড়তো। ডিজিটাল ভূমি সেবার আওতায় নাগরিকগণের জন্য অনলাইন তথা ওয়েব, এপ বা কল সেন্টার এর মাধ্যমে আবেদন করার সুযোগ সৃষ্টি করা গেলেও প্রাপ্য পর্চা, খতিয়ান, সার্টিফিকেট বা ম্যাপ সংগ্রহের জন্য ভূমি অফিসে যাওয়ার কোন বিকল্প ছিলো না – এখন এসব সংগ্রহের জন্য আর ভূমি অফিসে যাওয়া লাগবেনা।

উল্লেখ্য, নন-সার্টিফায়েড ডকুমেন্টসমূহও আরও সহজে ও দ্রুততর সময়ে নাগরিকগণ বাড়িতে বসেই ডাকযোগে সংগ্রহ করতে পারবেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় ও ডাক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..