× Banner
সর্বশেষ
আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ঘরে ঢুকে বিএনপি প্রার্থীকে গুলি

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ জুন, ২০১৬

গাইবান্ধা প্রতিনিধিঃ জেলার ফুলছড়ি উপজেলার পাঁচ নম্বর এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মু্ক্তিযোদ্ধা আযিযুর রহমানকে গুলি করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার ভোরে ফুলছড়ি উপজেলার পাঁচ নম্বর এরেন্ডাবাড়ি ইউনিয়নের ডাকাতিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় জনতা চারজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নির্বাচনী অস্থায়ী ক্যাম্পে সোপর্দ করেছে।

স্থানীয়রা জানান, রাতে নির্বাচনী কাজ শেষে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আযিযুর। রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তার পায়ে পরপর তিনটা গুলি করে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এসে ধাওয়া করে চারজনকে হাতে-নাতে আটক করে।

পরে গুরুতর আহত অবস্থায় আযিযুরকে পার্শ্ববর্তী জেলা জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, এ ঘটনায় আটক চারজনকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। তাদের এখনও থানায় আনা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..