× Banner
সর্বশেষ
আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টা থেকে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যারিন ম্যানেজার আহমেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল সাড়ে ৭টা পর্যন্ত এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়নি বলে জানান তিনি।

আহমেদ আলী বলেন, মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক নির্দেশক বাতি অস্পষ্ট হয়ে ওঠে। একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। মাঝ পদ্মায় দুইটি ফেরি মানুষ ও যানবাহন নিয়ে নোঙর করে আছে। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। এ নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছিল বলে জানান তিনি।

এদিকে, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে দুই শতাধিক যানবাহন নৌপথ পার হওয়ার অপেক্ষায় রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..