× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গয়েশ্বর ত্রিশ লাখ শহীদের তালিকা চান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আগে ত্রিশ লাখ শহীদের তালিকা পত্রিকায় প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

একই সঙ্গে দেশের প্রতিটি এলাকায় ত্রিশ লাখ শহীদের নাম উল্লেখ করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ করারও দাবি জানান বিএনপির এই নেতা।

বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।’

তার ওই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন জায়গা থেকে সমালোচনার ঝড় ওঠে।

ওই বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছে অভিযোগ করে গত ২৩ ডিসেম্বর তা প্রত্যাহার করতে উকিল নোটিস পাঠান আওয়ামী লীগপন্থি আইনজীবী নেতা মেহেদী। নোটিসের জবাব না পেয়ে গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলা দায়েরের অনুমোদন নিয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করেন ওই আইনজীবি। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

সরকারকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “গুনে গুনে ত্রিশ লাখ শহীদের পরিবারের নামের তালিকা পত্রিকায় প্রকাশ করুন। তারপর খালেদা জিয়ার বিরুদ্ধে যত পারেন, প্রয়োজনে ত্রিশ লাখ মামলা করেন।

‘ত্রিশ লাখ শহীদের প্রতি আমাদের দায়িত্ব আছে। তাদের তালিকা থাকবে না কেন? প্রত্যেকটি এলাকায় নাম উল্লেখ করে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ করতে হবে। ত্রিশ লাখ শহীদের পরিবার অধিকার রাখে রাষ্ট্রের পৃষ্টপোষকতা পাওয়ার। সেজন্য মামলা যতই দেন লাভ হবে না।  আগে শহীদদের নাম পত্রিকায় প্রকাশ করুন।”

শহীদদের সংখ্যা দিয়ে খালেদা জিয়ার মন্তব্যের পর দলের দায়িত্বশীলরা ওই বক্তব্যের সমর্থন জানিয়ে বক্তব্য না দেওয়ার সমালোচনা করেন গয়েশ্বর চন্দ্র রায়।

“কষ্ট হয়, নেত্রী যখন একটি কথা বললেন আমরা সবাই মুখে তালা মারলাম। তার সমর্থনে কোনো কথা বললাম না। অন্যদিকে ভালো হোক বন্ধ হোক শেয়ালের মতো সব একসুরে বলে। যেখানে বিএনপির নেত্রীর কথা সমর্থন জানিয়ে বক্তব্য দিলে মামলা হবে এই ভয়ে কথা বলি না, সেখানে বিবেচনা করতে হবে আমাদের বিএনপির করার যোগ্যতা কতটুকু রয়েছে।”

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি এই নেতা বলেন. ‘সারদেশের এই প্রতিবাদের ঘৃণা ছড়িয়ে দিতে হবে। অচিরেই এর প্রতিবাদে সভাও হবে। কথায় কথায় রাষ্ট্রদ্রোহিতা। সত্য বললে রাষ্ট্রদোহিতা আর মিথ্যা বললে দেশপ্রেম, এই কথায় আমরা বিশ্বাস করি না। সত্য যত নির্মমই হোক, সত্য সত্যই। গল্প আর ইতিহাস এক কথা নয়।’

গয়েশ্বর বলেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা- এই কথাগুলো আমাদের উৎসাহ, নয় মাসের যুদ্ধের উদ্দীপনা। তখন ছিলো ৭ কোটি, এখন যদি বলি, ১৭ কোটির মানুষের রক্ত বঙ্গোপসাগরে ফেলা হয়, তাহলে তো সাগরের পানি এক ইঞ্চিও বাড়বে না। সুতরা গল্পে যা মানায়, কবিতায় যা মানায়, ইতিহাস তা গ্রহণ করে না। ইতিহাস সঠিকভাবেই লিখতে হয়।’

মামলা ভয়ে কৌশল না নিয়ে রাজপথে থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

“খালেদা জিয়া সন্তানের মায়া ত্যাগ করে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের পানে তাকিয়ে আছেন। আপনারা মুখ ফিরিয়ে নিয়েন না। নিজের ভালোমন্দ ও মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো কৌশল অবলম্বন না করে বুক টান করে রাজপথে হাঁটেন। এতে দেশ বাঁচবে, গণতন্ত্র মুক্তি পাবে। আমরা যতই চুপ থাকি না কেন, মামলা আমাদের ছাড়বে না। যত চুপই থাকি না কেন, গুমের তালিকা কিন্তু অনেক বড় হয়েছে”, বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘শহীদদের রক্তের বেদিতে দাঁড়িয়ে বাংলাদেশ। সেই ঋণ শোধ করতে হলে রক্ত দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তাহলেই আরাফাত রহমান কোকোর আত্মা শান্তি পাবে এবং তার প্রতি যথাযথ মর্যাদা দেওয়া হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিজেদের উৎসর্গ করতে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রসঙ্গে টেনে গয়েশ্বর বলেন, এটি বলতে পারি টিআইয়ের রিপোর্টে সরকার সন্তুষ্ট হবে না। দুর্নীতিতে একধাপ এগিয়েছে মানে বোঝাই যায় কী হচ্ছে।’

বুধবার প্রকাশিত বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ১৬৮টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।

আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে গয়েশ্বর বলেন, রাজনৈতিক অঙ্গনে বেড়ে ওঠা সত্ত্বেও আরাফাত রহমান ছিলেন শান্ত স্বভাবের একজন মানুষ। ভালো ক্রীড়া সংগঠক।

দোয়া মাহফিলে বিএনপি নেতাদের মধ্যে ড. আবদুল মঈন খান, ফজলুল হক মিলন, আবুল খায়ের ভুইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কাজী আবুল বাশার, আবদুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..