গড়াই নদীতে পড়ে শিশুর মৃত্যু

গড়াই নদীতে পড়ে শিশুর মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলার গড়াই নদীতে পড়ে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু তানিশা (৬) উপজেলার নিশ্চিন্তপুর পশ্চিম পাড়া সোহেল রানা বিশ্বাসের মেয়ে ।

গতকাল সোমবার বেলা ১.৩০ মিনিটের সময় গড়াই নদীর জেলেরা বরশির দাওনে বীরমুক্তিযোদ্ধা আনোয়ার বিশ্বাসের বাড়ীর সামনের ঘাট থেকে তার লাশ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা যায় তার মা’র সাথে নদীর ঘাটে কাপড় ধুতে গেলে স্লিপ খেয়ে নদীতে পড়ে যায়। পরে মধুখালী থানা পুলিশ এস.আই. খায়রুল ইসলাম সংবাদ পেয়ে ঘটনা স্থলে এসে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

মধুখালী উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার আবুল হাশেম জানান, গড়াই নদীতে মা’র সঙ্গে কাপড় ধোওয়ার জন্য নদীর ঘাটে এলে স্লিপ খেয়ে শিশুটি গভীর পানিতে তলিয়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার আগে জেলের দাওন জালেঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।