× Banner
সর্বশেষ
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের উদ্যোগে গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ জুন, ২০২০
গ্লোবাল ভ্যাকসিন সামিট

জনস্বাস্থ্যের জন্য ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী ৪ জুন যুক্তরাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত গ্লোবাল ভ্যাকসিন সামিটে অনলাইনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২ জুন) ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দেয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছি।

ব্রিটিশ ফরেন অফিস থেকে জানানো হয়েছে, গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে।

ভ্যাকসিন অ্যালায়েন্সের (গ্যাভি) তহবিল সংগ্রহের অংশ হিসেবে সারা বিশ্ব একযোগে কাজ করার লক্ষ্যে এই সামিটের আয়োজন করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে আরও ৩০০ মিলিয়ন শিশুর ভ্যাকসিন দান ও ৮ মিলিয়ন শিশুর জীবন বাঁচাতে একযোগে কাজ করবে গ্যাভি।

আগামী ৪ জুন বৃহস্পতিবার অনলাইন এই সামিটে বিশ্বের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সামিটে করোনা মোকাবিলায় ভ্যাকসিন নিয়েও আলোচনা প্রাধান্য পাবে।


এ ক্যটাগরির আরো খবর..