× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

গ্রেফতার হয়ে মুক্ত বায়রার ফখরুল

SDutta
হালনাগাদ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া এক মামলায় জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন (বায়রা)-এর সাবেক আলোচিত যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু আলোচনার জন্ম দিয়ে গ্রেপ্তারের করার কয়েক ঘণ্টার মধ্যেই বনানী থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট মহল এবং সাধারণ জনগণের মধ্যে তীব্র সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পর তাকে বনানী থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীকালে আইনজীবীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বায়রা’র সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল গ্রেপ্তারবায়রা’র সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল গ্রেপ্তার তবে, বায়রার একাধিক সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেছেন, মোটা অঙ্কের অর্থ ও প্রভাবশালী মহলের চাপ প্রয়োগের কারণে তাকে আদালতের মাধ্যমে প্রক্রিয়া না করে তড়িঘড়ি করে থানা থেকে মুক্তি দেওয়া হয়েছে।

যদিও পুলিশ এই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করে বলছে, সমস্ত প্রক্রিয়া আইন মেনেই সম্পন্ন করা হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আইননুযায়ী তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হলেও, কিছুটা চাপ তো ছিলোই। তার আইনজীবীর জিম্মায় তাকে হস্তান্তর করা হয়।’

জানা গেছে, বায়রার সাবেক নেতা ফখরুল ইসলাম এবং তার সহযোগী জসিম উদ্দিনের বিরুদ্ধে মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে মঙ্গলবার রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করা হয়। আরইউএল ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মো. রুবেল হোসেন এই মামলাটি করেছেন, যেখানে প্রায় ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এজহারে বাদী রুবেল হোসেন উল্লেখ করেন, ফখরুল ইসলাম ও জসিম উদ্দিন তাকে মালয়েশিয়ার নিউ ভিশন গ্রীন ল্যান্ড এসএনডি, চাই চাং ফুড ইন্ডাস্ট্রি এসএনডি-সহ ভালো ভালো কোম্পানিতে শ্রমিক পাঠানোর মিথ্যা আশ্বাস দেন। মৌখিক চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের ২৭ মে ৫৫ জন কর্মী মালয়েশিয়ায় প্রেরণের জন্য কর্মীপ্রতি ৫ লাখ ৫০ হাজার টাকা করে নগদ মোট ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা তিনি আসামিদের হাতে তুলে দেন।

এরপর আসামিরা মোট ২৮ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠালেও, চুক্তি মোতাবেক কোম্পানিতে কাজ না দিয়ে তাদেরকে অন্য জায়গায় নিয়ে আটকে রাখে, ভয়ভীতি দেখিয়ে নির্যাতন করে এবং পুনরায় টাকা দাবি করে। বাদীর চাপের মুখে শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হলেও, আসামীরা কাজের ব্যবস্থা করে দিতে পারেনি।

দিনে গলাবাজি করেন, রাতে বিএনপির কাছে ধরনা দেনদিনে গলাবাজি করেন, রাতে বিএনপির কাছে ধরনা দেন
এজহারে আরও বলা হয়, বর্তমানে আসামিদের কাছে বাদীর পাঠানো ২৮ জন কর্মীর সমস্যা সমাধান বা তাদের দেশে ফেরত আনার খরচ বাবদ এবং অন্যদের জন্য জমা দেওয়া আরও ১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা পাওনা রয়েছে। আসামীরা সেই টাকা ফেরত না দিয়ে হুমকি-ধমকি দিচ্ছে।

ফখরুল ইসলামের বিরুদ্ধে আগেও প্রতারণা ও মানবপাচার আইনে মামলা হয়েছিল এবং তিনি আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..