× Banner
সর্বশেষ

রাজারহাটে অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার বখাটে

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
গ্রেপ্তার বখাটে

এ.এস.লিমন,রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ৯ম শ্রেণীর এক স্কুল পড়ুয়া ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় অপহ্নতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে অপহরণকারী মোঃ তাবরেজ(১৯)কে গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ।
পুলিশ ও অপহৃতা জানান, রাজারহাট উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীর ছাত্রী শিমু(১৫) কে উপজেলার রাজারহাট সদর ইউপির মেকুরটারী গ্রামের সুরুজ্জামানের বাড়ির সামন থেকে গত ১২ মার্চ সন্ধ্যায় খুলানা জেলার সোনাডাঙ্গা থানার শেখপাড়া গ্রামের মোঃআবুল হোসেনের পুত্র মোঃ তাবরেজ(১৯) সহ অজ্ঞাত নামীয় ২/৩ জন আসামী মোবাইল ফোনের মাধ্যমে ওই স্কুল ছাত্রীকে কৌশলে বাড়ির সামনে ডেকে মাইক্রো যোগে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহ্নতার পিতা বাদী হয়ে মোঃ তাবরেজকে প্রধান আসামী করে অজ্ঞাত নামীয় ২/৩ জনকে আসামী করে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন।  যার মামলা নংঃ ১৬।  তাং- ১৪-০৩-২০২০ইং।
এদিকে ১৬ মার্চ রাতে রাজারহাট থানার এসআই অনিল চন্দ্রের নেতৃত্বে  একদল পুলিশ সদস্য বাগেরহাট জেলার সরণখোলা থানার সহায়তায় অভিযান চালিয়ে অপহৃতা শিমু(১৫)কে  উদ্ধার করে সেই সঙ্গে অপহরণকারী মোঃ তাবরেজ (১৯)কে গ্রেপ্তার করে রাজারহাট থানায় নিয়ে এসে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, অপহ্নতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে অপরহরণকারী মোঃতাবরেজ (১৯)কে  গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..