× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

গ্রিন টি কফ কমাবে

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: ঠান্ডা ও কফের সমস্যা প্রতিরোধ করা যায় নিয়মিত গ্রিন টি বা সবুজ চা পান করলে। সম্প্রতি একটি গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই গবেষণা করেন। গবেষকরা বলেন, ফ্লেবোনয়েডস-জাতীয় খাবার ঠান্ডা রোধ করতে বেশ কার্যকরী। ফ্লেবোনয়েডস পাওয়া যায়, গ্রিন টি, আপেল, নীল বেরি, কোকা, পেঁয়াজ ও রেড ওয়াইনে। আইএএনএস  প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

গবেষণাটিতে বলা হয়, সাধারণত ৩৩ শতাংশ প্রাপ্তবয়স্ক লোক ফ্লু বা ঠান্ডায় সংক্রমিত হয়। যদি তারা নিয়মিত এই খাবারগুলো খায়, তবে এই হার অনেক কমে যাবে।

গবেষক এবং পুষ্টিবিদ আন্দ্রে ব্যাকুইস জানান, পাশাপাশি যেই দিনগুলোতে ব্যক্তি অসুস্থ থাকবেন তখনো খেতে পারেন এই খাবার। এ ছাড়া শীতের সময় সুস্থ থাকতে এই ফ্ল্যাবোনয়েডস-জাতীয় ফল এবং সবজিগুলো খেতে পারেন।

অধিকাংশ প্রাপ্তবয়স্ক বছরে দু-তিনবার ঠান্ডায় আক্রান্ত হয়। আর শিশুরা প্রায় পাঁচবার এই সমস্যার পড়ে। গলা ব্যথা, কফ, নাক দিয়ে সর্দি ঝরা, মাথাব্যথা এগুলো এই রোগের উপসর্গ।

গবেষকরা বলেন, ঠান্ডা লাগলে চিকিৎসকের কাছে যাওয়া, অ্যান্টিবায়োটিক খাওয়া এগুলো এড়াতে তাই খাদ্যতালিকায় এই জাতীয় খাবার নিয়মিত রাখতে পারেন।

ফ্ল্যাবোনয়েডে রয়েছে অ্যান্টিভাইরাল, অ্যান্টি ইনফ্লামেটোরি ও অ্যান্টি-অক্সিডেন্ট জাতীয় উপাদান; যা কফ ও ঠান্ডা প্রতিরোধে খুবই উপকারী। তাই ঠান্ডা এড়াতে গ্রিন টি ও ফ্ল্যাবোনয়েডযুক্ত খাবার খান।


এ ক্যটাগরির আরো খবর..