× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

গ্রাহকদের নিকট বকেয়া বিদ্যুৎ বিল ৮ হাজার ৫৫৬ কোটি ৬৩ লাখ টাকা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০২২
১২টি প্রকল্প অনুমোদন

সারাদেশে বেসরকারী ও সরকারী গ্রাহকদের নিকট ৮ হাজার ৫৫৬ কোটি ৬৩ লাখ টাকা পায় বিদ্যুৎ বিভাগ।  বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান ও গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (১ জুন) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে নিজ সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ নির্দেশনা দেন সরকার প্রধান।

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, একনেক সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন শীর্ষক প্রকল্প অনুমোদিত হয়। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়টি আলোচনায় আসে।

পরিকল্পনামন্ত্রী জানান, আলোচনার পর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সব ধরনের সংযোগ কেটে দিতে বলেন প্রধানমন্ত্রী।

এম এ মান্নান আরও জানান, আইনানুযায়ী ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী কড়া নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, ‘নোটিশ দেন, যদি পাওনা না দেয় তাহলে লাইন কেটে দেন। ’

এ সময় আর কত হাজার হাজার কোটি টাকা পাওনা আছে প্রশ্ন করেন সরকার প্রধান।

২০২১ সালের জানুয়ারি মাসের হিসাব অনুসারে, সারা দেশে সরকারি ও বেসরকারি গ্রাহকদের কাছে ৮ হাজার ৫৫৬ কোটি ৬৩ লাখ টাকা পায় বিদ্যুৎ বিভাগ। এর মধ্যে বেসরকারি খাতে পাওনা ছয় হাজার ৯৬২ কোটি ৭৪ লাখ টাকা। ৭৪৬ কোটি ৮৬ লাখ টাকা পাওনা আছে সরকারি বিভিন্ন দপ্তরের কাছ থেকে।


এ ক্যটাগরির আরো খবর..