গ্রাম এলাকায় বেড়েছে গরু চুরির ঘটনা, গৃহস্থের হাহাকার

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বটপাড়া গ্রামের নাক,কান গলার ডাঃ নিরঞ্জন বিশ্বাসের বাড়ি হতে শনিবার গভীর রাতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ১টি গাভী ও ১টি এড়ে বাছুর চোরেরা চুরি করে নিয়ে গেছে। গরুর কালার গাভী সাদা-কালো এবং বাছুরটি কালো। জানা যায় গরু ২টির মূল্যে প্রায় ১,০০০০০(এক) লক্ষ টাকা।

রবিবার রাত ৪.১১মিনিটের সময় ডাঃ নিরঞ্জন এর ভাই অসিত এর ফোনে ফোন দেওয়ার পর অসিত ফোন রিসিভ করলে তিনি আর কথা বলেন না। এরপর গোয়াল ঘরের শব্দ পেয়ে বিছানা থেকে জেগে উঠে দেখেন গোয়াল ঘরে ২টি গরু নাই। আরো জানা যায় এর আগেও ২বার চুরি করার আক্রমন করেছে কিন্তু এবার ৪টির মধ্যে ২টি চুরি হয়ে গেছে। এ ব্যপারে মধুখালী থানায় একটি অভিযোগ করবেন বলে জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।