× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

গ্রামকে পৌরসভায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঝিনাইদহের লাউদিয়া গ্রামবাসীর মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৮ মার্চ’২০১৬:ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের লাউদিয়া গ্রামকে ঝিনাইদহ পৌরসভায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ফুসে উঠেছে গ্রামের সাধারণ মানুষ। গ্রামবাসি এ উপলক্ষ্যে সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসুচি শেষে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করেছে।
মানববনন্ধন কর্মসুচি শেষে এক সমাবেশ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম টুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, এনামুল হক রিটুল, আমজাদ হোসেন, মনোয়ার হোসেন, ইব্রাহীম খলিল ও রেজাউল ইসলাম মাষ্টার।
সমাবেশে গ্রামবাসির পক্ষ থেকে দাবী করা হয়, ঝিনাইদহ সদর উপজেলার ১২৯ নং লাউদিয়া মৌজার ৮০ ভাগ মানুষ কৃষিজীবী। তারা মুলত কৃষি কাজ করে জীবীকা নির্বাহ করে। এই গ্রামকে পৌরসভায় অন্তর্ভক্ত করা হলে পৌরসভার নিয়মে গ্রামের দরিদ্র মানুষদের জমির খাজনা, ট্যাক্স ও বিভিন্ন ভাবে সরকারি কর প্রদান করতে হবে।

যা গ্রামের হতদরিদ্র মানুষের পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। বক্তাগন বলেন, লাউদিয়া গ্রামের অধিবাসিগন পৌরসভার বাসিন্দা হতে চায় না। তারপরও কোন চক্রান্ত হলে তা প্রতিহত করার ঘোষণা দেন গ্রামবাসি। সমাবেশ শেষে লাউদিয়া গ্রামের কয়েকশ মানুষ বিক্ষোভ মিছিলসহ ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..