× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ৯ এপ্রিল

admin
হালনাগাদ: রবিবার, ৫ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদক :    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ বিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ সময় চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নতুন করে এদিন ধার্য করেন।

খালেদা জিয়ার অন্যতম আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ  জানান, খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে আদালতে হাজির হতে পারেননি। এ ছাড়া মামলার বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে, যা শুনানির অপেক্ষায় রয়েছে।সে কারণে আদালতে অভিযোগের শুনানির জন্য সময়ের আবেদন করা হয়েছে।

এদিকে, আজ একই মামলায় আদালতে হাজিরা দেন বিএনপি নেতা এম কে আনোয়ার, খন্দকার মোশাররফ হোসেন।গত বছরের ৫ এপ্রিল এই আদালত থেকে খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন নেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. গোলাম শাহরিয়ার ১৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। পরে ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জহিরুল হুদা।

মামলার ২৪ আসামির মধ্যে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী মারা যাওয়ায় আসামির সংখ্যা এখন ২০ জন।আসামিরা দরপত্রের শর্ত ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোর সঙ্গে চুক্তি সইয়ের ফলে সরকারের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার আর্থিক ক্ষতি হয়।

এ ছাড়া গ্যাটকোকে ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে অবৈধভাবে আরাফাত রহমান কোকো ও ইসমাইল হোসেন সায়মন দুই কোটি ১৯ লাখ ৯৯ হাজার ৭৩৬ টাকার আর্থিক সুবিধা নেন বলেঅভিযোগপত্রে বলা হয়।


এ ক্যটাগরির আরো খবর..