× Banner
সর্বশেষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য

গৌরনদীর সাত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Gournadi-Photo-2.jpg

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: প্রথম ধাপে ১১ এপ্রিল বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা প্রতিকের দলীয় মনোনয়ন ফরম বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষে চেয়ারম্যান প্রার্থীদের হাতে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

এসময় উপস্থিত ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান, উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বাখেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, মুলাদী উপজেলা চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠু, উজিরপুর উপজেলা চেয়ারম্যান মজিদ সিকদার বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে নুর আলম সেরনিয়াবাত, বার্থীতে আব্দুর রাজ্জাক হাওলাদার, চাঁদশীতে নজরুল ইসলাম, মাহিলাড়া ইউনিয়নে সৈকত গুহ পিকলু, বাটাজোরে আব্দুর রব হাওলাদার, নলচিড়ায় গোলাম হাফিজ মৃধা ও সরিকল ইউনিয়নে ফারুক হোসেন মোল্লা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..